Safeerul Qur'an Diploma in Arabic
যারা ডিপ্লোমা ইন কোরআনিক এরাবিক সাফীরুল কোরআন এর নভেম্বর ব্যাচে ভর্তি হতে আগ্রহী তারা বিস্তারিত জানতে এই ওয়াটস আপ গ্রুপে জয়েন করুনঃ
https://chat.whatsapp.com/Hkf6abUqpSlBhJDTD5iHwC
পড়াবেন উস্তাজ ডঃ আবুল কালাম আজাদ ও ডঃ মুহাম্মদ আমিনুল হক।
সনদ প্রদান করবেঃ ইউরোপিয়ান জামেয়া ইসলামিয়া, লন্ডন
কুরআনিক আরবি শেখার সহজ সুন্দর আকর্ষণীয় অভিনব কোর্স সাফীরুল কোরআন।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচে ব্যাপক সাড়া।। চতুর্থ ব্যাচে ভর্তি চলছে…..
====
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ব্যাচের শিক্ষার্থীরা খুবই আনন্দচিত্তে ক্লাসে অংশ নিয়ে অল্প সময়ে অনেক আরবি শিখছেন, মাশাআল্লাহ।
=====
কুরআনিক আরবি সাফীরুল কুরআন কোর্সের বিস্তারিত বিবরণ
==============
কুরআনের বহুল ব্যবহৃত শব্দ ও আয়াত দিয়ে তৈরী করা হয়েছে সহজ পন্থার খুবই আকর্ষণীয় পাঠ ও অনুশীলনী। আপনার জানা অথবা বহুল ব্যবহৃত কুরআনের শব্দগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে নতুন নতুন অনুশীলনীতে আনার কারণে কুরআনের শব্দ ও আয়াত গুলো মনের মধ্যে গেঁথে যায়। ফলে, একটানা ২-৩ ঘন্টা পড়ার পর আরো পড়ার আগ্রহ জন্মে। এক লেসন শেষ হলে আরেক লেসন কখন হবে সেই অপেক্ষায় থাকেন শিক্ষার্থীরা, মাশাআল্লাহ।
আরবি গ্রামার- সারফ, নাহু ও বালাগাতকে কুরআনের আয়াত দিয়ে সহজ করে উপস্থাপন করার কারণ ধাপে ধাপে খুব সহজেই এগুলো নিজের অজান্তেই আয়ত্বে এসে যায়।
কুরআনের শব্দ দিয়েই তৈরি করা হয়েছে দৈনন্দিন জীবনের বিষয়ে চমৎকার আরবি কথোপকথন।
তিনটা লেসনেই অনেক আরবি বাক্য তৈরি করে নিজেরাই আরবিতে কথা বলা শুরু করতে পারেন শিক্ষার্থীরা।
দশম লেসনেই কুরআনের মোট শব্দমালার ৫০% ভাগ লেখা হয়ে যায়।
কুরআনের যে কোন পাতা খুললেই আল্লাহর অনেক কথাই এখন বুঝতে পারেন শিক্ষার্থীরা।
প্রথম লেসন থেকেই আরবিতে লেখার যোগ্যতাও শুরু হয়ে যায়।
তিন সেমিস্টার সফলভাবে শেষ করলে একজন মাদ্রাসা বা বিশ্ববিদ্যালয় মানের আরবি শিখতে পারা যাবে এবং নিজে নিজে সরাসরি কুরআন বা আরবি তাফসির কিতাব পড়েও বুঝতে পারা যাবে, ইনশাআল্লাহ।
দীর্ঘদিন ধরে অনেক গবেষণা ও পাইলটিং করে লেখা হয়েছে এই লেসনগুলো যার নাম দেওয়া হয়েছে- সাফীরুল কুরআন – তিন খন্ডের বই (এখনো প্রকাশিত হয়নি)। লিখেছেন মদীনা, মালয়েশিয়া ও লন্ডনে পড়াশোনা করা আরবিবিদ উস্তাজ ডঃ আবুল কালাম আজাদ।
তিনি নিজেই এই কোর্স পড়াবেন অনলাইনে যুম এর মাধ্যমে, ইনশাআল্লাহ। প্রশিক্ষক হিসেবে আরো থাকবেন ড. মুহাম্মদ আমিনুল হক।
ইউরোপিয়ান জামেয়া ইসলামিয়া, ইউকে ও অ্যাকাডেমি অব কুরআন অ্যান্ড অ্যারাবিক স্টাডিজ (AQAS) যৌথভাবে এই অত্যাধুনিক কোর্স এর আয়োজন করতে যাচ্ছে।
ডঃ আজাদের সরাসরি ছাত্র দুইটা পিএইচডিধারী সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ আমিনুল হক এই কোর্সটির সার্বিক ব্যবস্থাপনা করছেন এবং তিনি এই কোর্সের রিভিশন ক্লাস নিবেন সপ্তাহে একদিন।
কোর্সটির উপকারিতা ও স়ংক্ষিপ্ত বৈশিষ্ট্যসমূহ:
——————-
– কুরআনের মৌলিক শব্দ
– কুরানিক অ্যারাবিক গ্রামার
-প্রথম দশ লেসনেই কুরআনের ৫০% শব্দ শেখা
-ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুবিধা
– কুরআনের সূরা সমূহ ও আরবি তাফসীর সরাসরি বুঝা যাওয়া।
– সালাতের সব দোয়া ও তাসবীহাত আরবিতে বুঝা যাওয়া
– আধুনিক আরবি গদ্য ও কবিতার মর্ম বুঝা যাওয়া।
-কোর্স শেষে ইউরোপিয়ান ইসলামিয়া বিশ্ববিদ্যালয় ও AQAS এর যৌথ সনদ প্রদান করা হবে।
– দুনিয়ার যে কোন জায়গা থেকে যে কোন বয়সের নারী- পুরুষ এই কোর্স করতে পারবেন।
– আপনার আরবি অক্ষরজ্ঞান থাকা পূর্ব শর্ত।
ক্লাসের বিভাজন ও পদ্ধতি:
—————————
– মোট সেমিস্টার ৩ টি
-মোট ৬০টি লেসন।
-মোট ৩টি লেভেল।
-প্রতি লেভেলে ২০টি লেসন।
– প্রতি লেভেলে ৬০ ঘন্টার পাঠ ও পরীক্ষা।
-প্রতি সপ্তাহে ২দিন ক্লাস। মোট ৩ ঘন্টা।
ক্লাস হবে অনলাইনে জুম অ্যাপের মাধ্যমে
– ক্লাস হবে বাংলায়
– ক্লাস শুরু: ১০ই নভেম্বর, ২০২০
———————–
ক্লাসের সময়:
১- মংগলবার, রাত ১০:০০-১১:৩০ টা (বাংলাদেশ টাইম)
২- বৃহস্পতিবার রাত ১০.৩০-১২.০০ – (বাংলাদেশ টাইম)
৩- রিভিউ ক্লাস: রবিবার রাত: ৯:৩০-১০:৩০ (বাংলাদেশ টাইম)
—————————
====================
যোগাযোগ ঠিকানাঃ
মোবাইল: 01748-806492 (হোয়াটসআপ)
ইমেইল- aqas.bd@gmail.com
আপডেট তথ্য পেতে: fb.me/aqasbd; www.aqasbd.com
====================
ইউরোপের যোগাযোগ:
european.jamia@gmail.com
====================
ভর্তির নিয়মাবলী:
ভর্তি ফি : ৫০০ টাকা।
মোট তিন টার্ম ।
প্রতি টার্ম ২০ সপ্তাহ।
প্রথম টার্ম (ভর্তি ফিসহ) ৬৫০০ টাকা।
দ্বিতীয় টার্ম-৬০০০ টাকা।
তৃতীয় টার্ম-৬০০০ টাকা।
(টার্ম ফি দুইবারে পরিশোধ করা যাবে।)
====================
Fees per semester:
GB Pound £65
EURO €75
US Dollars $80
BD Taka. TK6000
—————————-
সাফীর হেল্পলাইন (Whatsaap Group): https://chat.whatsapp.com/Hkf6abUqpSlBhJDTD5iHwC
===========================================
ভর্তি প্রক্রিয়া শুরু করবেন যেভাবে:
প্রথম সেমিস্টারের ফি (ভর্তি ফি সহ) ৬৫০০ টাকা নিচের যেকোনো মাধ্যমে প্রেরণ করে ভর্তি নিশ্চিতের জন্য এই অনলাইন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে:
http://aqasbd.com/online-apply/21?c=Apply%20online
বিকাশ নম্বর:
01716149552(পারসোনাল)। এই নাম্বারে টাকা পাঠাতে বিকাশ মেনুতে উল্লেখিত Send Money সিলেক্ট করতে হবে। রেফারেন্সে আপনার নাম লিখুন। এরপর টাকা সেন্ড করুন। (প্রতি হাজারে ২০ টাকা হারে খরচ পাঠাবেন)
01748-806492 (মার্চেন্ট)। এই নাম্বারে টাকা পাঠাতে বিকাশ মেনুতে উল্লেখিত Payment option সিলেক্ট করে Reference হিসেবে: আপনার নাম লিখুন এরপর Counter Number হিসেবে: 1 লিখুন। (প্রতি হাজারে ১৫ টাকা হারে খরচ পাঠাবেন)।
অনলাইন ব্যাকিং এর মাধ্যমে ভর্তির টাকা পাঠাতে পারবেন।
Academy of Quran & Arabic Studies (AQAS), Account No: 20501620100285718, SWIFT Code: IBBLBDDH124, ISLAMI BANK, CHAWK BAZAR BRANCH, CHITTAGONG, BANGLADESH.
আপনাদের ভাই
ডঃ আবুল কালাম আজাদ, লন্ডন
ও
ডঃ মুহাম্মদ আমিনুল হক, চট্টগ্রাম, বাংলাদেশ